• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি নাসিরনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কেএম বশির উদ্দিন তুহিন। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা শুরু: তিন দিনব্যাপী সেবা পাবেন নাগরিকরা

মোল্লাহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মোঃ রাশেদুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
একই দিনে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, এসএসএন, এসএসি এমও, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় হাইপারটেনশন নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল জোরদার, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তনে কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব হবে এবং হৃদরোগ ও স্ট্রোকজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা