এ কে আজাদ,চান্দিনা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার চান্দিনা উপজেলার ২৪ নম্বর অম্বরপুর মৌজার একটি সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌজার খতিয়ান নম্বর ৬৯৪-এর বিএস দাগ নম্বর ১১৪৫ (নাল ১৭ শতক) ও ১১৪৭ (নাল ২৯ শতক) জমির মূল ক্রয়সূত্রে মালিক জয়নাল আবদিন।
পরবর্তীতে খারিজ খতিয়ান নম্বর ১৪৬৩, মৌজা ২৪ নম্বর পশ্চিম অম্বরপুর মূলে তিনি উক্ত সম্পত্তি তার ছেলে ইকবাল হোসেন এবং দ্বিতীয় স্ত্রী রহিমা বেগমের নামে সাফ কাবলা দলিলের মাধ্যমে হস্তান্তর করেন।
বর্তমানে ইকবাল হোসেন ও রহিমা বেগম ব্যক্তিগত প্রয়োজনের কারণে ওই জমি বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপত্তি, দাবি বা স্বত্ব-সংক্রান্ত কোনো বক্তব্য থাকে, তবে দ্রুত সময়ের মধ্যে জয়নাল আবদিনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি হস্তান্তর ও বিক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এবং ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে এ ধরনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।