• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া দলীয় কোন্দলে এনসিপি ছাড়লেন নোয়াখালী-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগের তীর নিজাম ও হান্নান মাসুদের বিরুদ্ধে কুয়াকাটায় রাসপূর্ণিমার সমাপ্তি, পর্যটক কম থাকায় হতাশ ব্যবসায়ীরা একসময়ের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র এখন অবহেলায়, হারাচ্ছে মধুটিলার সৌন্দর্য ইতিহাস-ঐতিহ্যের মেলবন্ধনে কান্তজীউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব রয়টার্সের প্রতিবেদনে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সানন্দা বিল যেন লাল শাপলার স্বর্গ, ভোরের আলোয় মুগ্ধতার আবেশ তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী

এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া সুলতান মোহাম্মদ জাকারিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন। দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। সুলতান মোহাম্মদ জাকারিয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে দেওয়া এক বার্তায় সুলতান মোহাম্মদ জাকারিয়া লেখেন, “আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।”

সুলতান মোহাম্মদ জাকারিয়ার এই সিদ্ধান্ত পরিবর্তনের খবরে নোয়াখালী-২ আসনের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে নির্বাচনী মনোনয়ন ও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ওই আসনে নানা আলোচনা ও তৎপরতা দেখা গিয়েছিল। তবে সহকর্মীদের অনুরোধে পদত্যাগ স্থগিত রাখায় আপাতত দলে তাঁর অবস্থান ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা