• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি

মোঃ শাহ নেওয়াজ স্টাফ রিপোর্টার খুলনা; / ২০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

​সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্য ও ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদে খুলনার খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। খালিশপুর থানা বিএনপির উদ্যোগে রোববার (২২ নভেম্বর) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়, যা চলমান রয়েছে।

​থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বাবুর নেতৃত্বে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে থানাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। বিশেষ করে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব কাজী শামীম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
​কর্মসূচিতে বক্তব্যকালে খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মাদ আলী বাবু বলেন, “আওয়ামী লীগের দোসর ছাত্রলীগ ও যুবলীগ যদি রাস্তায় নেমে কোনো ধরনের সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গসংগঠন সম্পূর্ণ প্রস্তুত। আমরা জনগণের পাশে থাকব এবং ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”
​প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই খালিশপুর থানার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ নভেম্বর ভোর থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা