• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ 

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রানা। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গন ও সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছেন:

  1. – মোঃ সোহেল খান — সহ-সাধারণ সম্পাদক
  2. – মোহাম্মদ নূর নবী অভি — সহ-সাধারণ সম্পাদক
  3. – মোহাম্মদ আল-আমিন — সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং
  4. – হারাধন দাস — সহ ধর্ম বিষয়ক সম্পাদক।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট, ছবি ও শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে।

নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে জিসাস সাংস্কৃতিক চর্চা, জাতীয়তাবাদী ভাবধারা, শিল্প-সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির দিকে আকৃষ্ট করতে সংগঠনটি সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নেবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, সংগঠনের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং জিসাসকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবেন।

সকল নবনির্বাচিত নেতাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা