• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি:
‎
‎কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত, মাদক মামলার আসামি, সিআর ওয়ারেন্টভুক্ত এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
‎
‎পুলিশ সুপার, কুমিল্লার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, দাউদকান্দি সার্কেলের তত্ত্বাবধানে এবং চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
‎
‎গ্রেফতার ব্যক্তিরা হলেন:
‎
‎১. ইউসুফ (২৮), পিতা-মৃত আলী মিয়া, মাতা-মৃত অজুফা, সাং-মহিচাইল, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তার বিরুদ্ধে ৪টি জিআর ওয়ারেন্ট ও ১টি নিয়মিত মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়।
‎
‎২. মাহফুজ (৩০), পিতা-আবুল হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-বাড়েরা নয়াবাড়ী, ১ নম্বর ওয়ার্ড, বাড়েরা ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ১টি জিআর ওয়ারেন্ট ও ১টি মাদক মামলায় গ্রেফতার করা হয়।
‎
‎৩. খলিলুর রহমান রানা (২০), পিতা-মো. আনোয়ার হোসেন, গ্রাম-সিংআড্ডা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়।
‎
‎৪. গিয়াস উদ্দিন সিকদার (২২), পিতা-জসিম উদ্দিন, সাং-কেশেরা, গল্লাই ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।
‎
‎৫. হালিমা আক্তার (৩৭), পিতা-মনিরুল ইসলাম, স্বামী-মো. কাউছার, সাং-দলপাড়া, সুহিলপুর ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকে ১টি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
‎
‎৬. রুবি বেগম (৫০), স্বামী-আব্দুল মবিন, সাং-আলিকামোড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা। তাকেও ১টি সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
‎
‎চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা