• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ধুনটে ফুটপাত দখলবিরোধী অভিযান কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: শ্রীপুরে এমপি বাচ্চু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বারহাট্টায় নতুন উদ্যোগ, উদ্বোধন করলেন এমপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পীরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল

বনগাঁও পূর্বপাড়ায় ১৮তম বার্ষিক ইসলামী সম্মেলন আজ

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আল আমিন, ঝিনাইগাতী (শেরপুর):

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়ায় বনগাঁও পূর্বপাড়া নূরানী ও হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার উদ্যোগে ১৮তম বার্ষিক ইসলামী সম্মেলন আজ শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মাদ্রাসার সভাপতি আলহাজ মো. মোশারফ হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের।

বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা এবং উপজেলা বিএনপির নেতা মো. লুৎফর রহমান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কোবায়দুল্লাহ সিদ্দিকীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামি বক্তারা।

আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও কোরআনের আলোকে জীবন গঠনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা