• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ধুনটে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুরের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচি

আশরাফুদ্দীন আল আজাদ / ৩০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বগুড়ার ধুনটে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুরের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনটের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা নূর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

এ সময় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের এ প্রণোদনা কর্মসূচিতে ৪ হাজার ৮৫০ জন কৃষককে সরিষা, ১০০ জনকে চিনাবাদাম এবং ৫০ জনকে মসুর চাষের জন্য বীজ ও সার দেওয়া হচ্ছে।

কর্মসূচির আওতায় প্রত্যেক সরিষাচাষি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। চিনাবাদাম চাষিদের দেওয়া হচ্ছে ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর প্রত্যেক মসুরচাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

কৃষকদের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। কৃষি বিভাগের আশা, এ উদ্যোগের ফলে রবি মৌসুমে এসব ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা