• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ

দেবীগঞ্জে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন

মোঃ রুবেল ইসলাম (দেবীগঞ্জ) পঞ্চগড় প্রতিনিধি; / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

​শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাটে তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
​পানি উন্নয়ন বোর্ড জানায়, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে। এর ফলে উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ ও কৃষক সরাসরি উপকৃত হবেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, দেবীগঞ্জ ইউএনও ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​কৃষিকে লাভজনক ও ফসলি জমির উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
​শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে তেলীপাড়া হালকা সেচ উপপ্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন তিনি। এর ফলে ৩টি ইউনিয়নের ৭ হাজারের বেশি মানুষ ও কৃষক সরাসরি উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা