• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আক্কেলপুরে বুরো বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি

মিশিকুল মন্ডল / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

​মোঃ মিশিকুল মন্ডল. 

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বুরো বাংলাদেশ নওগাঁ অঞ্চলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর শুভ সূচনা করা হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় আক্কেলপুর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন বুরো বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশানুল হাসান।

​অনুষ্ঠানে বুরো বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশানুল হাসান তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বড় পরিকল্পনার ধারাবাহিকতায় আমরা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় ১ হাজার চারা গাছ রোপণ করার পরিকল্পনা করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমেই এই গাছগুলো রোপণ করা হবে।”

​ আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক-উর-রহমান বলেন, “সারাদেশে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আক্কেলপুর উপজেলার বেরিবাঁধের পাশে দুটি গাছ রোপণ করেছি। আমাদের বাকি যে ১ হাজার গাছের চারা দেওয়া হয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে রোপণ করব।

​আয়োজকরা জানান, সরকারি এই মহৎ উদ্যোগের সাথে একাত্ম হয়ে বুরো বাংলাদেশ দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে নিয়মিত এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা