• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

নজরুলের জীবন ও আদর্শ ছড়িয়ে দিতে কালাইয়ে দিনব্যাপী আয়োজন

মিশিকুল মন্ডল / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোঃ মিশিকুল মন্ডল. 

জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহবুব এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবন ও তাঁর সাহিত্যকর্ম সুন্দরভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিদ্রোহী কবি নজরুলের জ্ঞানচর্চা ও তাঁর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কালাই উপজেলার তরুণ প্রজন্মের মধ্য থেকেই আগামী দিনের নজরুল তৈরি হোক—এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোর্শেদা আখতার বানু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা এবং কালাই কাকলি শিশু নিকেতন সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গজল, ইসলামী সংগীত, নজরুলীতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা