• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

মানসম্মত শিক্ষার প্রত্যয়ে কালাইয়ে ইকরা মেমোরিয়াল একাডেমির উদ্বোধন

মিশিকুল মন্ডল / ৪২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোঃ মিশিকুল মন্ডল. 

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র শুভ উদ্বোধন উপলক্ষে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ইকরা মেমোরিয়াল একাডেমি’র বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা পান্না চৌধুরী, ইকরা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার এবং একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার ক্ষেত্রে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন এবং এলাকার অভিভাবকদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এই প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান।

​প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দ তাঁর বক্তব্যে বলেন, “আমি সকল অভিভাবককে আহ্বান জানাই—আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান। আমি নিজের সন্তানদের যেভাবে ভালোবাসি, আপনাদের সন্তানদেরও ঠিক একইভাবে ভালোবাসব।”

​অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা