• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

‘দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দেওয়া হবে’—বাঘাইছড়িতে যুবদল নেতারা

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

​আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাঘাইছড়ির গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

​উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল সবুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পৌর যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্ষর সিদ্দিক মামুন এবং পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক।

​এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই অপতৎপরতা যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে। নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান তারা।

​বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা