• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

বেগমগঞ্জে মনা হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল রাজপথ, খুনিদের ফাঁসির দাবি

মু. অলি উল্লাহ ইয়াছিন / ৫২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ হোসেন মনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।

আজ বুধবার বিকেলে চৌমুহনী বাজারে নোয়াখালী – চট্রগ্রাম প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় সড়কে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের দেড় ঘন্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুল কবির এসে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।

বিক্ষোভকারীদের দাবি, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পার হলেও প্রধান খুনি ফুয়াদ, রিমন,জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভকারিরা দ্রুত হ্যাকারিদের দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন। এসময় বক্তব্য রাখেন, নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়াসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৮ নভেম্বর রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়ির বুল মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামুন নামে আরও একজন গুরুতর আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা