• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

পাঁচবিবিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপকিন বিতরণে জাসাস

বাবুল হোসেন / ৩১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় স্কয়ার কোম্পানির সহযোগিতায় এবং জাসাসের উদ্যোগে সোনাপুর উচ্চ বিদ্যালয়, সোনাপুর দাখিল মাদ্রাসা ও জীবনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা জাসাসের সভাপতি ও ১নং বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মিনারুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার বাগজানা উচ্চ বিদ্যালয়, বাগজানা দাখিল মাদ্রাসা ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ে একই কর্মসূচির আওতায় ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

এ কর্মসূচীর মাধ্যমে বাগজানা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের মাঝে প্রায় ২ হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে।

কর্মসূচিতে বক্তারা কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় জয়পুরহাট জেলা জাসাসের সভাপতি ও বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মিনারুল ইসলাম বলেন, গ্রামের অনেক ছাত্রী লজ্জা ও সচেতনতার অভাবে মাসিককালীন সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়াবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে।

কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে এ উদ্যোগে সহযোগিতা করায় স্কয়ার কোম্পানিকে ব্যক্তিগত ও জেলা জাসাসের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা