• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জাতীয় সমবায় দিবসে শিবগঞ্জে কর্মসূচি

মহসিন / ৪৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুবদল নেতা আবু শাহিন, সমবায়ী তহিদুল ইসলাম ঠান্ডা, খোরশেদ আলম কাজল, আব্দুর রহিম নাজিম, ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল হান্নান ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুনসহ স্থানীয় সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফলদ গাছের চারা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা