• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পাঁচবিবিতে খেজুর গুড়ের মৌসুমি ব্যবসা, আশায় বুক বাঁধছেন গাছিরা

বাবুল হোসেন / ২২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। আর শীতের শুরু মানেই গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহের ব্যস্ততা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জুড়ে এখন খেজুর গাছ প্রস্তুত ও রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

উপজেলার অন্তত অর্ধশত জায়গায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা গাছিরা খেজুর পাতা দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে রস সংগ্রহ করছেন। বিকেলে গাছে গাছে মাটির পাতিল (ভাঁড়) টাঙানো আর কাক ডাকা ভোরে গাছিদের রস সংগ্রহের দৃশ্য এখন চোখে পড়ার মতো। পরে ড্রামের পাত্রে রস ঢেলে জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে অস্থায়ী বসতি গড়েছেন গাছিরা। রাজশাহী জেলার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকপাড়া মহল্লা থেকে গুড় তৈরির জন্য এসেছেন হামিদুল ইসলামসহ ৩ জন গাছি। তারা কোতোয়ালীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেজুর পাতা দিয়ে থাকার ঘর তৈরি করেছেন। পাশেই রস জ্বাল দেওয়ার জন্য দুটি মাটির চুলা বানিয়েছেন।

হামিদুল ইসলাম বলেন, প্রতিবছর শীতের শুরুতে আমরা বিভিন্ন এলাকায় রস সংগ্রহ ও গুড় তৈরির জন্য যাই। গতবার আমরা এখানে এসেছিলাম, এবারও এসেছি। রাস্তার ধারে এবং ব্যক্তি মালিকানায় ১৬০টি খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করেছি। এখন শীত কম তাই রস কম হচ্ছে। শীত যত তীব্র হবে গাছে রস তত বেশি হবে। তখন খেজুর রস থেকে প্রতিদিন ৫০ থেকে ৬০ কেজি করে গুড় তৈরি করা সম্ভব হবে।

উচাই গ্রামে রসের গুড় তৈরির জন্য আসা একই উপজেলার হারেছ উদ্দিন বলেন, প্রতি কেজি গুড় তৈরি করতে প্রায় ৭ থেকে ৮ কেজি রসের প্রয়োজন হয়। আবহাওয়া ভালো থাকলে একটি গাছ থেকে প্রতিদিন ৫ থেকে ১০ কেজি পর্যন্ত রস পাওয়া যাবে। জ্বালানী ও শ্রমিক খরচ বাদে মৌসুমে মোটা অংকের টাকা রোজগার করা যায়। তিনিও এবার ১শ ২০টি গাছ রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করেছেন।

খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা-পায়েস সুস্বাদু হওয়ায় স্থানীয়ভাবে এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। অনেকে নিজ চোখে গুড় তৈরি করা দেখে গাছিদের কাছ থেকেই গুড় সংগ্রহ করেন। গাছিরা। এসব গুড় বিভিন্ন হাট-বাজার ও দোকানে পাইকারি হিসেবে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি গুড় ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কোতোয়ালীবাগ গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, গাছিরা আমাদের গ্রামে আসায় আমরা একদম খাঁটি ও ভেজালমুক্ত গুড় পাচ্ছি। বাজার থেকে কেনা গুড়ে অনেক সময় চিনি মেশানো থাকে, কিন্তু এখানে নিজের চোখের সামনে গুড় তৈরি হতে দেখে নিতে পারছি। শীতের পিঠা খাওয়ার মজাই আলাদা এই গুড় দিয়ে।

প্রতিবছর খেজুরের রস থেকে গুড় তৈরি করে মোটা অঙ্কের টাকা আয় করলেও গাছিরা জানান, দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় তাদের পেশা হুমকির মুখে পড়ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা