• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

​পঞ্চগড়ে ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আয়নাল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

​মঙ্গলবার (৩ নভেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত মো. আয়নাল একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনাময়ী পাড়ার বাসিন্দা।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকায় একটি ভ্যানের সঙ্গে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ভ্যানচালক মো. আয়নাল মৃত্যুবরণ করেন এবং ভ্যানে থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় এবং মালবাহী ট্রাকটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে দেওয়া হয়নি।
​খবর পেয়ে ১০ নম্বর পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেছেন এবং ভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
​এই আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা