• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

লংগদুতে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

মঞ্জুরুল ইসলাম / ৩৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাঙামাটির লংগদুতে ‘উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম’ (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সকল সার ডিলার এবং খুচরা বিক্রেতাগণের সাথে এক মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমবার (২ নভেম্বর) লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া।

সভায় প্রধান অতিথি ইউএনও জাহাঙ্গীর হোসাইন আনুষ্ঠানিকভাবে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (FDMS)-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনের পর সার ডিলার ও খুচরা বিক্রেতাদের ডিজিটাল পদ্ধতির ব্যবহারবিধি, স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ প্রক্রিয়া এবং ডিলারশিপ ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয় ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল পর্যায়ের সার ডিলার ও খুচরা বিক্রেতাগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা