• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

আটোয়ারীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ যুবকের মাঝে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক; / ৪৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মোঃ মামুন রহমান আটোয়ারী পঞ্চগড়;

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদ বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। সফল উদ্যোক্তা সুবর্ণা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (মানিক)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।

আলোচনা সভায় সফল উদ্যোক্তাদের মধ্যে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন শিক্ষক নিশাত রহমান, আরিফ ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, সহজ শর্তে ঋণ প্রদান এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া তিনজন প্রশিক্ষিত যুবকের প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার যুবঋণের চেক প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে আটোয়ারীর যুব সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা