• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

শাহিনুর রহমান / ৫৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় অভিজ্ঞতা অর্জন এবং সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দিতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) পঞ্চগড় জেলা প্রশাসনের ইকোপার্ক, মীরগড়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে দৈনিক পঞ্চগড় খবর।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল ২৪ ও আমার দেশের প্রতিনিধি হোসাইন রায়হান এবং বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচিত দৈনিক পঞ্চগড় খবরের সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সংবাদ সংগ্রহের কৌশল এবং পেশাগত দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাংবাদিকতার মানোন্নয়ন এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা