• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ভালো ফলের পুরস্কার হেলিকপ্টার ভ্রমণ, ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ব্যতিক্রমী উদ্যোগ

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৬৪ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট মোড় এলাকায় অবস্থিত হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ও নৈতিক আচরণে ভালো অবস্থানে থাকা চার শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং নৈতিক চরিত্র গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করা হয়। পাশাপাশি সারা বছর কোনো ধরনের অন্যায় বা অভিযোগে জড়িত না থাকা একজন শিক্ষার্থীকে বিশেষভাবে এ ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চার শিক্ষার্থী পেয়েছে ব্যতিক্রমী এই পুরস্কার।

হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের আলাল হোসেনের ছেলে ইয়াছির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিয়াম আহমেদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে আবু বকর ছিদ্দিক এবং নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদুল হাসান।

হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী শাহ আহমাদ রিফাত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সন্তান। তাঁর পিতার নাম শাহ আলম।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা, নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন। প্রতিবছর এ ধরনের উদ্যোগ চালু রাখার পরিকল্পনাও রয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের।

এদিকে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবীনগর উপজেলার সন্তানরা এ মাদ্রাসায় ভর্তি হলে তাদের কাছ থেকে কোনো ধরনের ভর্তি বা অন্যান্য ফি নেওয়া হবে না।

শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শিক্ষাজীবনে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে ব্যতিক্রমী অভিজ্ঞতা। একই সঙ্গে ফলাফলের পাশাপাশি নৈতিক আচরণকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও এ উদ্যোগে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে এবং ভালো ফলাফল ও শৃঙ্খলাপূর্ণ আচরণে উৎসাহ জোগাবে। পাশাপাশি নবীনগরের শিক্ষার্থীদের জন্য বিনা ফিতে ভর্তির ঘোষণা এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা