• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কোনাউর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ ড্রেজারের সরঞ্জাম বিনষ্ট

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোনাউর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার ও মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা