• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

লাইসেন্স নেই, তবুও সার বিক্রি; ক্ষেতলালে ৫৭ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি / ৪০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রির অভিযোগে এক খুচরা সার বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান চালিয়ে সার ব্যবসায়ী মো. আবু হাসানকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি এবং তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা সারগুলো কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার বিক্রিতে অনিয়ম, অবৈধভাবে সার মজুত এবং কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসনের এ ধরনের অভিযানকে কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা