• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক ফ্যাসিবাদ ফেরানোর স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না: ফজলুল হক মিলন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: / ৬৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দোমুখা বাজার সংলগ্ন এলাকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। দোমুখা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক, মোঃ মামুনুর রহমান মামুন এবং বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ,
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক।

গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী সমবেত হন। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয়রা জানান, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং স্থানীয়দের বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা