• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: / ১২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে এক রাজমিস্ত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত জসিম সরদার চার বছর বয়সী এক সন্তানের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম সরদার স্ত্রী চুমকী সুলতানাকে নিয়ে সহস্রাইল বাজারের পাশে মাসুদ আলমের ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার স্ত্রী চুমকী সুলতানা বাবার হোটেলে সহযোগী হিসেবে কাজ করেন।

নিহতের স্ত্রী চুমকী সুলতানা জানান, শুক্রবার ভোরে তিনি হোটেলে কাজে যাওয়ার সময় জসিম তার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা চান। তবে তিনি টাকা না দিয়ে কাজে চলে যান। ওই সময় বাসায় জসিম ও তাদের চার বছর বয়সী সন্তান ছিল।

পরে তাদের সন্তান কান্না করতে করতে হোটেলে গিয়ে মাকে জানায়, তার বাবা ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। এ কথা শুনে চুমকী দ্রুত বাসায় ফিরে স্বামীকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, জসিম দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার জন্য তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হতো। শুক্রবার সকালে মাদকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর ক্ষোভ ও অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।

খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মিন্টু লস্কর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জসিম মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা