• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline
নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন প্রেমিক নিয়ে উধাও ৪ সন্তানের জননী চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল ভূরুঙ্গামরীত ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ চার যুবক আটক ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

একই দিনে কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার পরিবারের দাবি, দুজনই আত্মহত্যা করেছে

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি স্থান থেকে এক কিশোরী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ও সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুব নগর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, দুজনই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বার আউলিয়া এলাকার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জেলেপাড়া থেকে সঞ্জিতা জলদাশ (১৬) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার সন্তোষ জলদাশের মেয়ে এবং কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল।

জেলেপাড়ার সর্দার ধনবাসী জলদাশ জানান, পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে অভিমান করে সঞ্জিতা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুব নগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে রোজেন হোসেন সিয়াম (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিয়াম ওই বাসায় মা-বাবার সঙ্গে থাকত। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম মোহাম্মদ আলমগীর ফরাজি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় সিয়ামের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম বলেন, বার আউলিয়া এলাকা থেকে এক কিশোরী এবং পৌরসভার ইয়াকুব নগর এলাকা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা