• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন প্রেমিক নিয়ে উধাও ৪ সন্তানের জননী চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল ভূরুঙ্গামরীত ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ চার যুবক আটক ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপস্থিত থেকে এসব ক্ষতিকারক জাল জব্দ করেন এবং পরবর্তীতে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু জেলে ও ব্যবসায়ী চলনবিল অধ্যুষিত সিংড়ার জলাশয়গুলোতে চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর একটি দল নিংইন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল উদ্ধার করে।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন,চায়না দুয়ারি জাল আমাদের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালে অতি ক্ষুদ্র পোনা মাছ থেকে শুরু করে কোনো জলজ প্রাণীই রেহাই পায় না। চলনবিলের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন রূপসী চলনবিলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা