• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন প্রেমিক নিয়ে উধাও ৪ সন্তানের জননী চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল ভূরুঙ্গামরীত ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ চার যুবক আটক ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সাংবাদিক মো আল আমিন কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৫ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল র‌্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপে থাকা দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুন পাড়ার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়ার মো. তারেক (১৯)।
র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্র ক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা