আল আমিন, শেরপুর প্রতিনিধি:
নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের দাবিতে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) শোভাযাত্রাটি রাংটিয়া মোড় থেকে শুরু হয়ে নাকুগাঁও স্থলবন্দর হয়ে কর্ণঝোড়া সীমান্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
আয়োজকরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রা শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।