মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সহিংসতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও তাঁরা উল্লেখ করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।