• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

​ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহে জটিলতা: মিলছে না প্রয়োজনীয় তথ্য, বিপাকে সংগ্রহকারীরা ​

খালিদ হাসান (মিলু) সিলেট জেলা প্রতিনিধি; / ৩৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন পরিবারে ফ্যামেলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়েছেন তথ্য সংগ্রহকারীরা। প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও অসচেতনতার কারণে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের জন্য।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যামেলি কার্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্য থাকা বাধ্যতামূলক হলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন সনদ এবং পরিবারের নারী প্রধানের নামে নিবন্ধিত সচল সিম ও বিকাশ অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে। অনেক পরিবারে নারী প্রধানের ব্যক্তিগত এনআইডি কার্ডের সঙ্গে জন্ম নিবন্ধনের তথ্যের মিল থাকছে না। আবার অনেকের ক্ষেত্রে নারী প্রধানের নিজস্ব নামে কোনো সচল মোবাইল সিম বা বিকাশ অ্যাকাউন্ট না থাকায় তথ্য ফরম পূরণ করা সম্ভব হচ্ছে না।
​এ বিষয়ে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে সঠিক নথিপত্র সংরক্ষণের অভ্যাস না থাকায় এবং প্রয়োজনীয় ডিজিটাল বা আর্থিক অ্যাকাউন্ট না থাকায় তাঁদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এতে একদিকে যেমন কাজের গতি শ্লথ হয়ে পড়ছে, অন্যদিকে নির্ধারিত সময়ে সঠিক তথ্য জমা দেওয়াও অনিশ্চিত হয়ে উঠছে।
​স্থানীয় সচেতন মহল মনে করছেন, ফ্যামেলি কার্ডের এই কার্যক্রমে শতভাগ সফলতা আনতে হলে সাধারণ মানুষকে আরও সচেতন করা প্রয়োজন এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত। অন্যথায় সঠিক সময়ে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা বাধাগ্রস্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা