রুবেল আহমেদ,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক, আইনজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জোবায়ের আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এস এম মেহেদী হাসান রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমাচারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি পায়েল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মতিন বকস্, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, লেখক ও আইনজীবী ড. আবু তাহের এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেশ টিভির মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি, বিশিষ্ট ব্যাংকার মমশাদ আহমেদ মম, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মমসাদ আহমেদ, দৈনিক সারাবেলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক জনবাণীর প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরী, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ তরফদার, ফাহিম টিভির জেলা প্রতিনিধি রুমান আহমদ, এনটিভি ইউরোপের মৌলভীবাজার প্রতিনিধি শাহ নেওয়াজ সুমন, সাংবাদিক জুসেফ আহমদ, দৈনিক সমাচারের মৌলভীবাজার সদর প্রতিনিধি মুহিবুর রহমান মিন্টু, কুলাউড়া প্রতিনিধি আরিফুল ইসলাম খান, কমলগঞ্জ প্রতিনিধি রাজন আবেদীন রাজু, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সমাজসেবক ছয়ফুলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় দৈনিক সমাচার দেশের গণমাধ্যম জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের বিষয় তুলে ধরা এবং গণমানুষের কথা বলার মধ্য দিয়ে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে পত্রিকাটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ সময় সংবাদ প্রকাশের জেরে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী ও শ্রীমঙ্গলের সাংবাদিক এহসানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। তাঁরা সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পায়েল আহমদ বলেন, “দৈনিক সমাচারের ৫০ বছরের গৌরবময় পথচলা শুধু একটি পত্রিকার অর্জন নয়, বরং দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রারও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ পাঁচ দশক ধরে পাঠকের ভালোবাসা ও আস্থা নিয়ে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সমাচার ভবিষ্যতেও গণমানুষের কথা বলবে—এটাই আমাদের প্রত্যাশা। এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় দৈনিক সমাচারের দীর্ঘ পথচলায় সম্পৃক্ত সাংবাদিক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।