• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পটুয়াখালীর দুমকিতে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মুখে হাসির ঝিলিক

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের প্রকোপ কম থাকা এবং সময়মতো সঠিক পরিচর্যার ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। মাঠজুড়ে পাকা ধানের সোনালী সমারোহ দেখে এখন বুকভরা স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার মুরাদিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া ও আঙ্গারিয়া ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু পাকা ধানের শীষের দোল খাওয়ার দৃশ্য চোখে পড়ে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ধান কাটা। এরই মধ্যে নিজেদের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকরা।
স্থানীয় কৃষক আবদুল মজিদ হাওলাদার বলেন, ‘এবারের মৌসুমে বড় ধরনের কোনো ঝড়-বন্যার ক্ষতি হয়নি। ধানে রোগবালাইও ছিল তুলনামূলক বেশ কম। ফলে প্রতি বিঘায় আমরা অন্য বছরের তুলনায় অনেক ভালো ফলনের আশা করছি। বাজারের বর্তমান দর যদি অনুকূলে থাকে, তবে ঋণ পরিশোধের পাশাপাশি সংসারের যাবতীয় খরচ মেটানো আমাদের জন্য সহজ হবে।’
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুমকি উপজেলায় ৬ হাজার ৬০১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ দশমিক ৫ টন। তবে অনুকূল আবহাওয়া ও কৃষকদের সঠিক পরিচর্যার কারণে এবার হেক্টরপ্রতি প্রায় ৫ টন পর্যন্ত ধান উৎপাদিত হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এর ফলে উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা সহজেই ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, ‘সম্পূর্ণ মৌসুমজুড়ে মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত ও কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো সঠিক পরিমাণে সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখতে পারায় এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে।’
এদিকে, ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় শ্রমিকের মজুরি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তবে তাদের প্রত্যাশা, বাম্পার ফলন এবং বাড়তি উৎপাদনের মাধ্যমে এই অতিরিক্ত শ্রমমূল্যের ব্যয় পুষিয়ে বেশ ভালো লাভ করা সম্ভব হবে। সব মিলিয়ে দুমকির প্রতিটি মাঠজুড়ে পাকা আমন ধান ঘিরে এখন বইছে আনন্দের হাওয়া। এখন কৃষকদের একটাই অপেক্ষা—নির্বিঘ্নে পাকা ধান কেটে ঘরে তোলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা