• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নদী ও পরিবেশ রক্ষায় কালকিনিতে প্রশাসনের কঠোর অভিযান: ধ্বংস হলো ৬ হাজার ফুট পাইপ

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 জাহিদুল ইসলাম খন্দকার,মাদারীপুর (কালকিনি):

​মাদারীপুরের কালকিনি উপজেলায় নদীভাঙন রোধ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় ৬ হাজার ফুট পাইপ জব্দ করে তা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
​শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার আলিনগর ইউনিয়নের স্বস্থাল এবং পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চর আলিপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
​স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে অবৈধ ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয় বসতি ও ফসলি জমি বিলীন হওয়ার উপক্রম হয়েছিল। এছাড়া হুমকির মুখে পড়েছিল এলাকার প্রাকৃতিক পরিবেশ। স্থানীয়দের এমন সুনির্দিষ্ট অভিযোগ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে এই তাত্ক্ষণিক অভিযান পরিচালনা করে প্রশাসন।
​অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং বালু পরিবহনের কাজে ব্যবহূত প্রায় ৬ হাজার ফুট পাইপ ঘটনাস্থলেই ভেঙে গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।
​এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস গণমাধ্যমকে বলেন, “নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনোভাবেই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। জনস্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
​প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও নদীপারের সাধারণ মানুষ। তারা আশা করছেন, এই অভিযানের ফলে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার প্রকৃতি ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা