• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আনোয়ার হোসেন,ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন শরিফের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) আল-কুরআন একাডেমিক স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী সুলতান।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শরিফের ছবক গ্রহণ করে। এ সময় শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মোঃ আনোয়ার হোসেন বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শিক্ষার্থীদের জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী সুলতান শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা