• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শেরপুরে ব্যতিক্রমী গণশুনানি, অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক

আল আমিন / ২৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শেরপুরে জনস্বার্থে আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতার অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। এ সময় ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সমস্যার কথা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ নেন। এ সময় দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজনকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং মাতৃহীনা চার মাস বয়সী এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুঁড়া দুধ কিনে দেওয়া হয়। শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সুপারিশসহ আবেদনগুলো পাঠানো হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।

জনগণের অভাব-অভিযোগ শোনা, তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যা সমাধানে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা