• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দেবীগঞ্জে শর্টসার্কিট থেকে আগুন: বসতঘরের শয়ন কক্ষ ভস্মীভূত

মোঃ রুবেল ইসলাম (দেবীগঞ্জ) পঞ্চগড় প্রতিনিধি; / ৪৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘরের শয়ন কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার প্রধানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. আবুল কালাম ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বসতঘরের একটি শয়ন কক্ষে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
​খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সময়মতো পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
​ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা