• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

এমপি রুবেলের ছবি নিয়ে কড়াকড়ি, নির্দেশনা অমান্যে শাস্তির হুঁশিয়ারি

আল আমিন / ২০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের ছবি ব্যবহার করে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও যেকোনো ধরনের প্রচারসামগ্রী তৈরি ও প্রদর্শনের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সাবেক দলীয় পদধারী অথবা বর্তমানে দলীয় পদে দায়িত্ব পালন করছেন—এমন নেতাকর্মী ছাড়া অন্য কেউ সংসদ সদস্যের ছবি ব্যবহার করে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার কিংবা প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করতে পারবেন না।

এ নির্দেশনা অমান্য করে কেউ ব্যক্তিগত উদ্যোগে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে প্রচারসামগ্রী তৈরি বা প্রদর্শন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সর্বস্তরের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত বিশেষ নির্দেশনায় এ কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা