• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এতে ব্যস্ত মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

জানা যায়, বিক্ষোভের ভিডিওটি আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে, গুরুত্বপূর্ণ কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

ঘটনার বিষয়ে জানতে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন।

তবে মহাসড়ক অবরোধের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা