• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

নবীনগরে বিএনপির শক্তির মহড়া, বিশাল র‍্যালি শেষে ঐক্যের বার্তা দিলেন এমপি মান্নান

সাধন সাহা জয় / ৪৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (৮ নভেম্বর) সকালে নবীনগর উপজেলার আলীয়াবাদ গোলচত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোলচত্বরে এসে সমবেত হন। পরে বিশাল মিছিলটি কনিকাড়া ব্রিজ পর্যন্ত যায়। সেখান থেকে পুনরায় আলীয়াবাদ গোলচত্বরে ফিরে এসে র‍্যালির সমাপ্তি ঘটে।

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

এ সময় বক্তব্য রাখেন নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, নবীনগর পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহিন, মলাই মিয়া, আশরাফ হোসেন রাজু, মাসুদ রানা এছাড়াও নবী নগর পশ্চিম ইউনিয়নের সফল বর্তমান চেয়ারম্যান, এবং আসছে আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর আলম নুর আজ্জম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালিতে বিশেষভাবে নজর কাড়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের সফল বর্তমান চেয়ারম্যান, এবং আসছে আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুর আলম নুর আজ্জমের

নেতৃত্বে বের হওয়া বিশাল মিছিল। বিপুলসংখ্যক প্রায় পনের শ নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নবীনগরে নেতাকর্মীদের এমন ব্যাপক উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা