• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

এনায়েতপুরে মাদকবিরোধী অভিযান, পুলিশের হাতে আটক ব্যক্তি ও মাদক

সোয়েল রানা / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পোটলা হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রজব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান ফকির, এনায়েতপুর থানা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, যুবদল নেতা সারোয়ার হোসেন ও মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমরুল হাকিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এম এ কাশেম বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা