মহসিনঃ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ
সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ঐতিহাসিক মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বাদ জোহর এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম ও আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাছুদ রানা মাছুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশীদ।