• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ২

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই সহপাঠী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি পাশাপাশি যাওয়ার সময় একটি লরি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীর ওপর পড়ে। বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তাঁরা।

পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উভয় পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে তাঁদের অবরোধ দুপুর ১টা পর্যন্ত চলতে দেখা যায়।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয় তাঁদের।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে দুর্ঘটনার কারণ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়কে যানবাহন চলাচলে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা