• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বালুর নিচে লুঙ্গিতে মোড়ানো নবজাতক, কান্নার শব্দে উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু  / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে মৃত ইয়াসিন হাজির বাগানে বালুর ভেতর লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। শিশু দুটির নাম মো. হামিদুল ইসলাম (৫), পিতা নাজিমুদ্দিন এবং মো. নাফিউল (৩), পিতা নয়ন। পরে সকালে হাঁটতে বের হওয়া মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক শিশুকে দেখতে পান।বিষয়টি জানার পর তিনি রাস্তার পাশের বাড়ির বাসিন্দা মো. গোলাপ হোসেন (পিতা: মৃত সাহেবজান)-কে খবর দেন। পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং গোলাপ হোসেনের আশ্রয়ে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা