• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার; / ২০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মাসিক বেতন নির্ধারণ করা হবে। মঙ্গলবার উপজেলার এবিএল গার্মেন্টস এবং হা-মীম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়াস্থ এবিএল গার্মেন্টস এবং কালীগঞ্জ পৌরসভার হা-মীম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা