• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

তেঁতুলিয়ায় চা শ্রমিকদের নিয়ে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক; / ৩৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক; মোঃ মামুন রহমান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার, ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়ন নিয়ে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তেঁতুলিয়া উপজেলার আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন চা বাগানের শ্রমিকরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা ও জীবনমান নিয়ে নানা সমস্যা রয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং সময়মতো মজুরি পরিশোধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে নিজেদের দাবি ও সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে কর্মপরিবেশের উন্নয়ন, ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এসব বিষয়ে কার্যকরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা