• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সাকোয়ায় মাঠজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই

আবু তালেব / ২৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ (সিজন-২)-এর সাকোয়া ইউনিয়ন পর্যায়ের বাছাই কার্যক্রমের প্রথম দিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​আয়োজনের প্রথম দিনের সাকোয়া ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদীয়মান তরুণ ও শিশু ক্রীড়াবিদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

​অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাকোয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব মোঃ মোজাফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করার পাশাপাশি ভবিষ্যতে আত্মনির্ভরশীল ও দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার বড় হাতিয়ার। সরকার ও স্থানীয় পর্যায়ের যৌথ প্রয়াসে তৃণমূলের প্রতিটি প্রান্ত থেকে এই ধরনের প্রতিযোগিতা প্রতিভাবান খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে তুলে আনতে ভূমিকা রাখবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সাকোয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে আয়োজনের সফলতা কামনা করেন।

​উপস্থিত ব্যক্তিবর্গ সরকারের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে জানান, তৃণমূল থেকে সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া হলে সাকোয়া ইউনিয়ন তথা বাংলাদেশ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের অনেক ক্রীড়াবিদ উপহার পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা