• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শিক্ষার্থীদের উৎসাহিত করতে পরশুরাম মডেল ক্যাডেট মাদ্রাসায় পুরস্কার বিতরণ

সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফেনীর পরশুরাম মডেল ক্যাডেট মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বাপ্পি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালধর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. ছাইদুর রহমান মজুমদার, পরশুরাম আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক, ইস্কান্দারিয়া মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন আহমেদ, রনি, মাস্টার সামাদ, ইকলাস মাস্টার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান ও মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মো. মহি উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯২ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা