• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানব পাচার ও নৌপথের অপরাধ দমনে ৭ দেশের অংশগ্রহণে প্রশিক্ষণ সম্পন্ন

অপূর্ব সরকার / ৫১ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার মোট আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর দুইজন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের দুইজন সদস্যসহ সর্বমোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো জানানো হয়, এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ নদী ও উপকূলীয় অঞ্চলে কার্যকর অভিযান পরিচালনা, সামুদ্রিক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচারের মতো অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। যা আঞ্চলিক নিরাপত্তা ও অপরাধ দমনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা